উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতিটি যথার্থ। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের কৌশলই হলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। সাধারণত ব্যাপক পুঁজির প্রয়োজন এরূপ দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে এ কৌশল কার্যকরী ভূমিকা পালন করে। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং প্রকল্প ব্যয় কম হয়। উদ্দীপকে বলা হয়েছে, বিভিন্ন দেশের মতো' আমাদের দেশেও সরকারি- বেসরকারি অংশীদারিত্বভিত্তিক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। তাতে উন্নয়ন কর্মকান্ডের গতিশীলতা বিরাজ করছে। অর্থাৎ সরকারি-বেসরকারি | অংশীদারিত্ব নীতির সুফল বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে বিপুল পরিমাণে পুঁজির যোগান দেওয়া সম্ভব হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়। এ ধরনের অংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা কার্যকর থাকায় অপচয় হ্রাস পায়। ফলে প্রকল্প ব্যয় কম হয় এবং যেকোনো প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি পায়। এভাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। সুতরাং, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের নীতিটি যথার্থ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর