উদ্দীপকে 'ক' ও 'খ' শিল্পের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' শিল্পটি বৃহৎ শিল্প ও 'খ' শিল্পটি ক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে। বৃহৎ শিল্পে অধিক মূলধনের সাহায্যে বহুসংখ্যক শ্রমিক ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে উৎপাদন কার্য পরিচালিত হয়। এসব শিল্প কারখানার স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার বেশি এবং ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে। অন্যদিকে, ক্ষুদ্র শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা এবং ৩১ থেকে ১২০ জন শ্রমিক কাজ করে এরূপ শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে। উদ্দীপকে 'ক' শিল্পে মূলধন ৫০ কোটির অধিক ও শ্রমিক ৩০০ জনের অধিক। অর্থাৎ 'ক' শিল্পটি বৃহৎ শিল্পের অন্তর্গত। আবার 'খ' শিল্পে মূলধন ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা। তাছাড়া ৩১-১২০ জন শ্রমিক নিয়ে পরিচালিত। তাই 'খ' শিল্পটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। সুতরাং, উদ্দীপকে 'ক' শিল্পটি বৃহদায়তন এবং 'খ' শিল্পটি ক্ষুদ্র শিল্পকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' শিল্পের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর