"বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে উক্ত শিল্পের গুরুত্ব অপরিসীম"- বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদনি বিকল্প শিল্পের গুরুত্ব অপরিসীম। অনেক সময় দ্রব্যসামগ্রী বিদেশ থেকে আমদানির পরিবর্তে কারখানা স্থাপনের মাধ্যমে দেশীয় উৎপাদন দ্বারা চাহিদা পূরণ করা যায়। এ ধরনের শিল্প কারখানা হলো আমদানি বিকল্প শিল্প। এ ধরনের শিল্পায়নের ফলে আমদানি হ্রাস পায়। পাশাপাশি নতুন শিল্প কারখানায় প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়। উদ্দীপকের জনাব শফিক ভাবনার এদেশে অনেক পণ্যসামগ্রী বিদেশ থেকে ক্রয় করে আনতে প্রচুর অর্থ ব্যয় হয়। ফলে দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়। তাই তিনি এদেশে, এ ধরনের পণ্য উৎপাদন শুরু করেন। এটি আমদানি বিকল্পকে নির্দেশ করে। এ শিল্পের ফলে দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর দ্বারা দেশীয় চাহিদা পূরণ করা হয়। ফলে দৃশ্যমান আমদানি ব্যয় হ্রাস পায়। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয় এবং বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। পাশাপাশি ফলে দেশের প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সৃষ্টি হয়। ফলে সামগ্রিকভাবে দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে আমদানি বিকল্প শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জনবহুল দেশে উক্ত শিল্পের গুরুত্ব অপরিসী…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর