উদ্দীপক অনুযায়ী, আগামী সাত বছর পর কারখানাটির প্রকৃতি নির্ণয়পূর্বক দেশের অর্থনীতিতে প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের শিল্পনীতি-২০১৬ অনুযায়ী উদ্দীপকের শিল্পটি সাত বছর পর মাঝারি শিল্পের অন্তর্গত হবে। শিল্পনীতি-২০১৬ অনুযায়ী, মাঝারি শিল্পে প্রতিষ্ঠানের জমি ও ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১৫ কোটি টাকার অধিক এবং অনধিক ৫০ কোটি টাকা হয়। এসব শিল্প প্রতিষ্ঠানে ১২১. থেকে ৩০০ শ্রমিক কর্মে নিয়োজিত থাকে। তবে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান বা শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা সর্বোচ্চ ১০০০ জন হয়। উদ্দীপকে ক্ষুদ্র শিল্পটি সাত বছর পরে মাঝারি শিল্পের অন্তর্গত হবে। কারণ শিল্পটি সাত বছর পরে স্থাপনা ব্যয়সহ ২০ কোটি টাকা হবে। এটি ১৫ কোটি টাকার ওপরে এবং ৫০ কোটি টাকার নিচে। আবার, উক্ত প্রতিষ্ঠানে ২০০ জন শ্রমিক কর্মে নিয়োজিত হবে। অর্থাৎ কারখানাটি মাঝারি শিল্পের সব বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করবে। তাই উক্ত শিল্পটিকে মাঝারি শিল্পে পরিণত হবে। একটি দেশের অর্থনীতিতে মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের শিল্পের মধ্যে ৭৫-৯০ শতাংশই ক্ষুদ্র বা মাঝারি শিল্প। ২০১৯- ২০ অর্থবছরে এ শিল্পের প্রবৃদ্ধির হার ছিল ১.৩৯ শতাংশ। এছাড়া এ শিল্প বৈদিশক মুদ্রা অর্জনে রপ্তানি খাতে একটি গুরুত্বপূর্ণ অংশ। এর পাশাপাশি দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও জাতীয় আয় বৃদ্ধিতে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও দেশীয় কাঁচামালের যথাযথ ব্যবহারের মাধ্যমে পরিবেশের দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, আগামী সাত বছর পর কারখানাটির প্রকৃতি নির্ণয়পূর্বক দ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর