তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত শিল্পের প্রকৃতি নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পটি আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কিছু কিছু দ্রব্য আমদানি না করে দেশে উৎপাদন করা হয়। এসব দ্রব্যের শিল্পকে আমদানি বিকল্প শিল্প বলে। কোন দ্রব্যগুলোর আমদানি বিকল্প শিল্প স্থাপন করা যুক্তিসংগত তা নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনা করা হয়। এসব শিল্পের দ্রব্যাদি কমপক্ষে আমদানি দ্রব্যের নিকট-বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। উদ্দীপকে আবীরের দেশে বিগত কয়েক দশক পূর্বেও ফ্রিজ, টিভির মতো ইলেকট্রনিক্স পণ্য বাইরের দেশ থেকে ক্রয় করে এনে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এসব পণ্য দেশেই উৎপাদন হয়। ফলে ভোক্তারা সস্তায় কিনে তা ব্যবহার করতে পারছে। যা ওপরে বর্ণিত আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প কৌশল বলা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখপূর্বক উদ্দীপকে উল্লিখিত শিল্পের…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর