উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখছে? -বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ঔষধ শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জনে ভূমিকা রাখবে। বাংলাদেশের অব্যাহত বাণিজ্য ঘাটতি দূর করার জন্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি হ্রাস করা দরকার। আমদানি হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পায়নের প্রয়োজন। এছাড়া বাংলাদেশ শিল্পায়নের প্রয়োজনে মূলধনী দ্রব্য বেশি আমদানি করে। তাই আমদানি বিকল্প শিল্পায়ন নীতি গ্রহণ করা হলে দেশের ভেতরে মূলধনী দ্রব্য উৎপাদিত হবে। ফলে দেশে শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। উদ্দীপকে বাংলাদেশের পূর্বে ঔষধ আমদানি করা হতো। কিন্তু বর্তমানে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করা হচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশ থেকে ১১৩টি দেশে ঔষধ রপ্তানি করে ১০০৮.০৮ কোটি টাকা আয় করে। ঔষধ রপ্তানির ধারা অব্যাহত থেকে ২০২১ সালে মোট ১৫৭টি দেশে রপ্তানি করে ৬৫৪৮.৩ কোটি টাকা আয় করে।' অর্থাৎ আমদানিনির্ভর ঔষধ শিল্প বাংলাদেশে বর্তমানে রপ্তানি শিল্পে পরিণত হচ্ছে। ফলে একদিকে আমদানি ব্যয় কমছে, অন্যদিকে রপ্তানি আয় বাড়ছে। বাংলাদেশসহ জনবহুল দেশেসমূহে জনগণের প্রয়োজন অনুযায়ী অনেক প্রকারের পণ্য আমদানি করতে হয়। এ অবস্থায় দেশে আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে এসব শিল্পপণ্যের বাজারের নিশ্চয়তা থাকবে। যার ফলে শিল্পায়ন অনেকটাই প্রসারিত হবে। এর মাধ্যমে দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার হবে ও কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জন করবে। সুতরাং বলা যায়, আমদানি বিকল্প শিল্প একটি দেশের স্বনির্ভরতা অর্জনে বিশেষ ভূমিকা রাখতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখছে? -বিশ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর