উদ্দীপক অনুযায়ী, শিল্পনীতি-২০১৬ অনুযায়ী, কারখানার প্রকৃতি চিহ্নিত করো।
উত্তর: শিল্পনীতি-২০১৬ অনুযায়ী বস্ত্র উৎপাদন কারখানাটি ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। শিল্পনীতি-২০১৬ অনুযায়ী ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের জমি ও ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি টাকা। এসব শিল্প প্রতিষ্ঠানে ৩১ থেকে ১২০ জন শ্রমিক- কাজ করে। তবে সেবা শিল্পের জমি ও ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ১০ লক্ষ থেকে ২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানে ১৬ থেকে ৫০ জন শ্রমিক কর্মে নিয়োজিত থাকে। উদ্দীপকে একটি বস্ত্র উৎপাদনকারী কারখানার মেশিনারিজ প্রতিস্থাপন ব্যয় ৮০ লক্ষ টাকা। উক্ত কারখানায় ৫০ জন শ্রমিক কাজ করে। অর্থাৎ উদ্দীপকের কারখানাটি ম্যানফ্যাকচারিং ক্ষেত্রের ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত হলেও অন্য মানদণ্ডে যেটি মাঝারি শিল্প হতে পারে। সেক্ষেত্রে কর্মকান্ডটি মাঝারি শিল্পের অন্তর্গত হবে। তবে তৈরি পোশাক বা শ্রমঘন শিল্পের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী, শিল্পনীতি-২০১৬ অনুযায়ী, কারখানার প্রকৃতি চিহ্নিত করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর