উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চামড়া শিল্পে বিপণণ সমস্যাসহ বহুবিধ সমস্যা বিদ্যমান। চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় ট্যানারি শিল্প সারা দেশে সমভাবে গড়ে উঠেনি। ফলে চামড়া সংরক্ষণের অভাবে প্রায়ই নষ্ট হয় এর গুণগতমান। এছাড়া, বাংলাদেশের অধিকাংশ শ্রমিক অদক্ষ হওয়ায় চামড়া শিল্পে প্রায় অদক্ষ শ্রমিক নিয়োগ করা হয়। ফলে চামড়ার গুণগতমান নষ্ট হয়। চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অপ্রতুল হওয়ায় চামড়া প্রক্রিয়াজাতকরণ ব্যাহত হয়। সংরক্ষণ না করতে পারায় অতি দ্রুত চামড়া নষ্ট হয়। এছাড়া, ঋণ স্বল্পতা, হেতু ব্যবসায়ীরা দক্ষ শ্রমিক নিয়োগ, সঠিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াজাতকরণে ব্যাহত হয়। পাশাপাশি চামড়াজাত দ্রব্য উৎপাদনের লক্ষ্যে তেমন বিনিয়োগ করতে না পারায় স্বল্পমূল্যেই রপ্তানি করতে বাধ্য হয়। যা শিল্পের বিস্তারে বাধাস্বরূপ। উল্লিখিত সমস্যাসমূহের জন্য চামড়া শিল্পের বিস্তৃতি ব্যাহত হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর