উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কী ধরনের শিল্প-ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তৈরি পোশাক শিল্পটি হলো একটি রপ্তানিমুখী শিল্প। সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যেসব পণ্যের শিল্প দেশে গড়ে ওঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলে। অর্থাৎ যেসব পণ্যের বৈদেশিক চাহিদা ও রপ্তানির সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পই রপ্তানিমুখী শিল্প। এসব শিল্প দেশীয় চাহিদা মিটিয়ে কমপক্ষে ৮০% পণ্য বিদেশে রপ্তানি করে থাকে। রপ্তানিমুখী শিল্প স্থাপনের মূল উদ্দেশ্য হলো দেশের রপ্তানি আয় বৃদ্ধি করে বৈদেশিক লেনদেনের ঘাটতি হ্রাস করা। উদ্দীপকে মি. রহিম একটি গার্মেন্টস শিল্প পরিচালনা করেন। অর্থাৎ তিনি একটি তৈরি পোশাক শিল্প পরিচালনা করেন। এ শিল্পের উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে। মোট রপ্তানি আয়ের সিংহভাগ এ শিল্প হতে আসে। অর্থাৎ মি. রহিমের পরিচালিত তৈরি পোশাক শিল্পটি একটি রপ্তানিমুখী শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের গার্মেন্টস শিল্প বা তৈরি পোশাক শিল্প একটি রপ্তানিমুখী শিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কী ধরনের শিল্প-ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর