X দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন শিল্পের অর্ন্তভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে X দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি হলো রপ্তানিমুখী শিল্পের অন্তর্ভুক্ত। সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে দেশে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলে। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো বিদেশের বাজারে পণ্যসামগ্রী রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাছাড়া রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় উৎপাদনে বিশেষায়ন, কর্মসংস্থান বৃদ্ধি,দেশীয় শিল্পের প্রসার,সম্পদের সর্বোচ্চ ব্যবহার,দক্ষতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, মাথাপিছু আয় বৃদ্ধি ও জীবন যাত্রার মান উন্নয়ন হয়। ফলে একটি দেশ অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করে। উদ্দীপকে বিভিন্ন প্রতিষ্ঠান X দ্রব্যটির মতো আরো কয়েকটি দ্রব্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে যা রপ্তানিমুখী শিল্পকে নির্দেশ করে। এই শিল্পের মাধ্যমে দেশে উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি হয় এবং দেশীয় বাণিজ্যের সম্প্রসারণ ঘটে। পাশাপাশি প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়। সুতরাং, X দ্রব্যের প্রতিষ্ঠানটি রপ্তানিমুখী শিল্পের অন্তর্ভুক্ত, যা দ্রব্যসামগ্রী রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং দেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধি বৃদ্ধি করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
X দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোন শিল্পের অর্ন্তভুক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর