উদ্দীপকের জনাব রহিম যে কারখানা স্থাপন করেছেন তা বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত, নিচে উক্ত শিল্পের সুবিধা গুলো লেখা হলো:
বৃহৎ শিল্প বলতে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। বৃহৎ শিল্পে বহু সংখ্যক শ্রমিক, অধিক মূলধন, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে উৎপাদন কার্য পরিচালিত হয়। এসব শিল্প কারখানায় স্থায়ী সম্পদের মূল্য ৫০ কোটি টাকার অধিক এবং ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে।
উদ্দীপকে জনাব রহিম ৬০ কোটি টাকা ব্যয়ে একটি কারখানা স্থাপন করেন। কারখানায় ৩২৫ জন শ্রমিকের অধিকাংশই দক্ষ অর্থাৎ তার শিল্প প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বৃহৎ শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় অন্তর্ভুক্ত।
উক্ত শিল্পের সুবিধা গুলো হলো-
১. বৃহৎ শিল্পে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন সম্ভব হয়।
২. বৃহৎ শিল্পে অধিক কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা সমাধা, রপ্তানি বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।
৩. বৃহদায়ন শিল্পকে ঘিরে গড়ে ওঠে আরো অনেক ক্ষুদ্র শিল্প এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়।