উদ্দীপকে কুটির শিল্পের ঋণের অভাব ও মূলধনের স্বল্পতা সমস্যা
সমাধানের কথা বলা হয়েছে।
অতীতকাল থেকেই কুটির শিল্প অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এ শিল্প নানাবিধ সমস্যায় জর্জরিত। এ সমস্যাগুলোর হলো মূলধনের স্বল্পতা, ঋণের অভাব, কাঁচামালের অভাব, কারিগরি জ্ঞানের অভাব ইত্যাদি। এগুলো সমাধান করতে পারলে কুটির শিল্প আরো বিকশিত হবে। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ।
উদ্দীপকে কুটির শিল্প কর্মসংস্থান বৃদ্ধি, মহিলাদের কাজের সুযোগ সৃষ্টি, সম্পদের সুষম বণ্টনও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে। এছাড়া অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এ শিল্পে নানা সমস্যা বিদ্যমান । এগুলো সমাধানে সহজশর্তে ও কম সুদে পর্যাপ্ত ঋণের মাধ্যমে মূলধন সরবরাহ করতে হবে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে । অর্থাৎ শিল্পটি ঋণের অভাব ও মূলধনের সমস্যা বিদ্যমান। সুতরাং বলা যায়, উদ্দীপকে ঋণের অভাব ও মূলধনের সমস্যা সমাধানের কথা বলা হয়েছে।