এনামুল সাহেব চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণ অসুবিধার জন্য তেমন লাভবান হতে পারেননি। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের মধ্যে চামড়া শিল্প অন্যতম। বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের গুরুত্ব অপরিসীম। কিন্তু চামড়া শিল্পে নানান সমস্যা যেমন- প্রক্রিয়াজাতকরণ, গুদামের স্বল্পতা, রাসায়নিক দ্রব্যের অভাব, সংরক্ষণের পদ্ধতি ইত্যাদি বিদ্যমান।
উদ্দীপকে লক্ষ্য করা যায়, এনামুল সাহেব একজন চামড়া ব্যবসায়ী ও একটি ট্যানারির মালিক। তিনি কোরবানি ঈদের সময় কমদামে প্রচুর পরিমাণ চামড়া কিনলেও শুধু ফিনিশড চামড়া ছাড়া তিনি জুতা, ব্যাগ ইত্যাদি ধরনের কোন চামড়াজাত দ্রব্য তৈরি করবেন না। তার চামড়া সংরক্ষণ ও বাজারজাতকরণের অসুবিধা থাকায় তিনি বেশি লাভবান হতে পারেননি। এছাড়াও রাসায়নিক দ্রব্যের অভাব, মূলধনের স্বল্পতা, দক্ষ শ্রমিকের অভাব, বিভিন্ন সমস্যা চামড়া শিল্পে থাকায় এনামুল সাহেবের মতো ব্যবসায়ীরা লাভবান হতে পারছেন না।