উদ্দীপকে কুটির শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আমরা জানি, যে শিল্পে ৫ লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সংখ্যা ১০ জনের অধিক নয় ও সহজলভ্য যন্ত্রপাতির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। কুটির শিল্প পারিবারিক সদস্যদের নিয়ে স্বল্প মূলধনে গঠিত হয়। এ শিল্পী সাধারণত দেশীয় পণ্য উৎপাদন করা হয়ে থাকে। এসব শিল্পে শ্রমিক ও পুঁজি পারিবারিক সদস্যদের দ্বারা সরবরাহ করা হয়ে থাকে। কুটির শিল্পে কর্মসংস্থানের সুযোগ সীমিত। সাধারণত গ্রামীণ অঞ্চল গুলোতেই এমন শিল্প গঠিত হয়।
উদ্দীপকে, জনাব জাহাঙ্গীর আলম ক্লাসে বললেন যে, বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার সাথে মিল রেখে এমন শিল্প স্থাপন করা প্রয়োজন, যেখানে স্বল্প মূলধন বিনিয়োগ, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, নিজস্ব গৃহে উৎপাদন এবং পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। যা দ্বারা সহজেই বলা যায়, জনাব জাহাঙ্গীর আলম কুটির শিল্প সম্পর্কে আলোচনা করেছে।