হ্যাঁ, বাংলাদেশে 'ক' দ্বারা নির্দেশিত শিল্প অর্থাৎ তৈরি পোশাক শিল্পের নানাবিধ সমস্যা রয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরে তৈরি পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল পর্যাপ্ত পরিমাণ না পাওয়ায় উদ্যোক্তাদের বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হয়। সময়মতো কাঁচামাল না পাওয়া, কাঁচামালের স্বল্পতা এবং বেশি দামে কাঁচামাল ক্রয় করতে বাধ্য হওয়া ইত্যাদি অসুবিধার সম্মুখীন হয় ব্যবসায়ীরা।
উদ্দীপকের পোশাক শিল্পে নানাবিধ সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে লোডশেডিং। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উৎপাদনে বড় বাধা। নিরবচ্ছিন্ন গ্যাসের সংযোগও এই শিল্পে নিশ্চিত করা যায়নি। ফলে প্রায়শই শ্রমিকরা কর্মসময়ে অলস বসে থাকে। অন্যদিকে, দক্ষ শ্রমিক উৎপাদনে সহায়ক। কিন্তু অধিকাংশ সময়ে দেখা যায় গ্রাম থেকে চলে আসা অদক্ষ শ্রমিকদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা না করে নিযুক্ত করা হয়।
বিশ্ব অর্থনৈতিক মন্দা, বিশ্ববাজার সংকুচিত হওয়া ও প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়া, অবকাঠামোগত সমস্যা প্রভৃতির কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনো আশানুরূপ হয়ে উঠেনি। তাছাড়া পোশাক শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করতে হয়। নিজ দেশে যন্ত্রপাতি তৈরি না হওয়ায় বেশি দামে যন্ত্রপাতি কিনতে হয়। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে প্রায়ই ধর্মঘটসহ বিভিন্ন ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়, যা উৎপাদনের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই বলা যায়, বাংলাদেশে 'ক' দ্বারা নির্দেশিত তৈরি পোশাক শিল্পের নানাবিধ সমস্যা রয়েছে।