দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন প্রয়োজন কেন?
উত্তর: দেশের উন্নয়নের জন্য আমদানি বিকল্প শিল্প স্থাপন করা হলে লেনদেন ভারসাম্যে প্রতিকূলতা ও বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস পায়। মূলত, কোনো দেশ যেসব দ্রব্য আমদানি কুরে সেসব দ্রব্য আমদানি না করে নিজস্ব প্রযুক্তি ও ব্যবস্থাপনায় নিজ দেশে উৎপাদনের লক্ষ্যে শিল্প কারখানা স্থাপন করলে তাকে আমদানি বিকল্প শিল্প বলে। এ ধরনের শিল্প স্থাপনের ফলে দেশীয় শিল্প বিদেশি প্রতিযোগিতার হাত থেকে রক্ষা পায়। ফলে দেশের উৎপাদন বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি তথা অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পায়। তাই, দেশীয় শিল্প সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আমদানি বিকল্প শিল্প স্থাপন প্রয়োজন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের উন্নয়নে আমদানি বিকল্প শিল্প স্থাপন প্রয়োজন কেন?
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর