উদ্দীপকে ওয়ালটনের উৎপাদিত পণ্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প বলা হয়। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য নিজের দেশে উৎপাদন করতে শিল্পকারখানা স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। সাধারণত বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের পরিবর্তে দেশের অভ্যন্তরে সমজাতীয় দ্রব্য উৎপাদন করার নীতিকে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল বলে। অন্যভাবে বলা যায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্য আমদানি না করে নিজ দেশেই উৎপাদনের ব্যবস্থা করাকে আমদানি বিকল্প শিল্পয়ন কৌশল বলা হয়। অর্থনৈতিক সংকট মোকাবিলা, মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় ইত্যাদি বিষয়ে সহায়তা করে এ ধরনের শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। যেসব দ্রব্য আমদানি করা হয় সেসব দ্রব্য আমদানি না করে দেশীয় প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে দেশেই উৎপাদন করা যায়, পণ্যের আমদানি হ্রাস পায় এবং দেশীয় শিল্পের সম্প্রসারণ ঘটে। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, 'বাংলাদেশে ইতোপূর্বে কোনো ফ্রিজ উৎপাদন করা হয়নি। সব ফ্রিজ বিদেশ থেকে আমদানি' করা হত। ওয়াল্টন কোম্পানি প্রথম দেশি কাঁচামাল ব্যবহার করে ফ্রিজ উৎপাদন করে। এটি স্পষ্টতই আমদানি বিকল্প শিল্পের প্রতিফলন ঘটায়, কারণ ওয়ালটন বিদেশি পণ্যের উপর নির্ভরতা কমিয়ে স্থানীয়ভাবে ফ্রিজ উৎপাদন করছে।