হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকে বাংলাদেশে 'ক' দ্বারা নির্দেশিত শিল্পের তথা তৈরি পোশাক শিল্পের কিছু সমস্যা রয়েছে। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো-
১. মূলধনের অভাব: অধিক মূলধন নিয়ে পোশাক শিল্পের ব্যবসায় আরম্ভ করতে হয়। কিন্তু মূলধনের স্বল্পতা প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই মূলধনের স্বল্পতা এই শিল্প বিকাশের অন্যতম সমস্যা।
২. কাঁচামালের অভাব: দেশের অভ্যন্তরে পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় উদ্যোক্তাদের আমদানি নির্ভরশীল থাকতে হয়। সময়মতো কাঁচামাল না পাওয়া, কাঁচামালের স্বল্পতা এবং বেশি দামে কাঁচামাল ক্রয় করায় ব্যবসায়ীরা বিপাকের সম্মুখীন হয়।
৩. দক্ষ শ্রমিকের অভাব: দক্ষ শ্রমিক উৎপাদনের সহায়ক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, গ্রাম থেকে চলে আসা অদক্ষ শ্রমিকদের কোনো ট্রেনিং-এর ব্যবস্থা না করেই উৎপাদনে নিযুক্ত করা হয়।
৪. পোশাকের গুণগত মান: প্রায়ই বিদেশি ক্রেতারা পোশাকের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলে এবং পোশাক নিতে অস্বীকার করায় পোশাক শিল্পের মালিকরা ক্ষতির সম্মুখীন হয়।
৫. রাজনৈতিক অস্থিতিশীলতা: রাজনৈতি স্থিতিশীলতার অভাবে প্রায়ই ধর্মঘটসহ বিভিন্ন ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়, যা উৎপাদনের ওপর বিরূপ প্রভাব ফেলে।
অতএব দেখা যায়, উদ্দীপকে 'ক' দ্বারা নির্দেশিত শিল্পের তথা পোশাক শিল্পের এরূপ নানাবিধ সমস্যা রয়েছে।