আমদানি বিকল্প শিল্পের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবীর অপরাপর দেশ হতে আমদানিকৃত পণ্যদ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন এবং যোগান দেওয়াই হলো আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প বলতে শুধু অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দ্বারা দেশীয় চাহিদা মেটানো বোঝায়। এরূপ শিল্পায়নের ফলে একটি দেশে তার বৈদেশিক বাণিজ্যিক ঘাটতি ব্যবধান হ্রাস করে স্বয়ংসম্পূর্ণতার সাফল্য অর্জনের মাধ্যমে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। কৃষি, শিল্প ও সেবা প্রতিটি ক্ষেত্রে আমদানি বিকল্প ধারণা প্রয়োগ করা যায়। কোনো দেশের জনগণ যখন দেশপ্রেমিক ও সুনাগরিক হয়, তখন সেখানে এ নীতি প্রয়োগ করা সহজ হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আমদানি বিকল্প শিল্পের ধারণা ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর