রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (EPZ) গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে, রপ্তানি বৃদ্ধি করে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে। EPZ এমন নির্দিষ্ট এলাকা যেখানে রপ্তানিমুখী শিল্প স্থাপন করা হয় এবং এসব শিল্পকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এই অঞ্চলগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করে, যার ফুলে তারা সহজেই বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারেন। এর মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি পায়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভশক্তিশালী করে। এছাড়াও ইপিজেডগুলো বিপুল সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, যা দেশের বেকারত্ব সমস্যা সমাধানে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল গুরুত্বপূর্ণ কেন?
উত্তর