শিল্পায়ন কীভাবে বেকারত্ব দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা কর।
উত্তর: শিল্পায়ন বেকারত্ব দূরীকরণের সহায়ক। কারণ- শিল্পায়নের মাধ্যমে নতুন নতুন কলকারখানা ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান গড়ে ওঠে, যা বিভিন্ন স্তরে মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের প্রয়োজন হয়, ফলে বেকার জনগোষ্ঠী কাজের সুযোগ পায়। এছাড়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর কারণে পরিবহণ, বিপণন, কাঁচামাল সরবরাহ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের মতো সহায়ক খাতেও কর্মসংস্থান বৃদ্ধি পায়। শহরের পাশাপাশি গ্রামঞ্চলেও যখন শিল্প গড়ে ওঠে, তখন গ্রামীণ বেকারত্ব কমে এবং মানুষের আয় বাড়ে। তাছাড়া শিল্পায়ন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে, যা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এভাবে শিল্পায়ন বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শিল্পায়ন কীভাবে বেকারত্ব দূরীকরণে সহায়ক? ব্যাখ্যা কর।
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর