উদ্দীপকে উল্লেখিত শিল্পটি হচ্ছে বৃহৎ শিল্প। যা জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।
বাংলাদেশে দ্রুত কৃষির উন্নয়নে বৃহৎ শিল্পের গুরুত্ব অপরিসীম। কারণ শিল্পোন্নয়ন ব্যতীত কৃষির আধুনিকীকরণ মোটেও সম্ভব নয়। কৃষির আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, রাসায়নিক সার প্রভৃতির যোগান শিল্পোন্নয়নের উপর নির্ভরশীল।
এছাড়া বৃহৎ শিল্পের মাধ্যমে বেকার সমস্যার সমাধান, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, কৃষির উপর নির্ভরশীলতা হ্রাস, জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়নসহ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। যা আমাদের দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।