আকমল স্যার কৃষি ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্পের সম্ভবনার কথা বলেছেন।
আমদানি না করে দেশের অভ্যন্তরে শিল্পস্থাপন করে কোনো দ্রব্য উৎপাদনের ব্যবস্থা করাই হলো আমদানি বিকল্প শিল্প। কৃষি ক্ষেত্রে কৃষি উপকরণ, যন্ত্রপাতি প্রভৃতি আমদানি মিদানি করা হয়। দেশীয় শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে এসব দ্রব্য উৎপাদন করা কৃষি ক্ষেত্রের আমদানি বিকল্প ব্যবস্থা।
উদ্দীপকে লক্ষ করা যায়, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষির প্রয়োজনে দেশটি উপকরণ, যন্ত্রপাতি, কৃষিদ্রব্য, যন্ত্রাংশ প্রভৃতি আমদানি করে। ফলে দেশটি অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। আবার, এসব পণ্য আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তবে দেশটি আমদানি বিকল্প শিল্প স্থাপনের সুযোগ আছে। তাই এদেশে আমদানি বিকল্প স্থাপন করে জাতীয় আয় ও কর্মসংস্থান বাড়ানো যাবে। ফলে আমদানি ব্যয় কমে যাবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে।