অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: বিদেশের বাজারে রপ্তানির উদ্দেশ্যে যে শিল্প গড়ে ওঠে তাকে রপ্তানিমুখী শিল্প বলে। ধনী দেশগুলো দরিদ্র বা উন্নয়নশীল দেশ হতে কাঁচামাল সংগ্রহ করে উন্নত মানের পণ্য দ্রব্য উৎপাদন করে। আবার এই উৎপাদিত পণ্য বেশি দামে উন্নয়নশীল দেশে রপ্তানি করে। ফলে দরিদ্র দেশগুলোর রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়। তাই দরিদ্র দেশগুলোকে রপ্তানিমুখী শিল্প গড়ে তুলতে হবে। কারণ অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা, শিল্পায়ন গুরুত্বপূর্ণ। রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই বলা যায়, অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অর্থনৈতিক উন্নয়নে রপ্তানিমুখী শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর