স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন?
উত্তর: উপযুক্ত শিল্পায়নের মাধ্যমে আমদানিনির্ভরতা থেকে মুক্ত হয়ে স্বনির্ভরতা অর্জন করা যায়। শিল্পে অনুন্নত দেশকে বিপুল পরিমাণ শিল্পজাতদ্রব্য বিদেশ থেকে আমদানি করতে হয়। এজন্য বিপুল পরিমাণ কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় হয়ে থাকে। দেশকে শিল্পায়িত করা গেলে প্রয়োজনীয় শিল্পজাত দ্রব্যাদি স্থানীয়ভাবেই উৎপাদন করা সম্ভব হয়। শিল্পায়নের মাধ্যমে নিজস্ব কাঁচামাল ব্যবহার করে শিল্পদ্রব্য উৎপাদন করলে বিদেশের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। এতে পর্যায়ক্রমে স্বনির্ভর, অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। এ কারণেই দেশের স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন?
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর