উদ্দীপকে বর্ণিত কুটিরশিল্পের সমস্যা সমাধানের আধুনিকরণ, দক্ষতা বৃদ্ধি ও সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ । নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সাধারণ পরিবার বা কোনো।একটি গোষ্ঠীর দাঁড়ায় শিল্পের শ্রমিক ও পুঁজি সরবরাহ করা হয়। এ শিল্পের বিনিয়কৃত পুঁজির পরিমাণ কম হয়। এই শিল্পের ব্যবস্থাপনা কৃষি ব্যবস্থাপনার কাছাকাছি। এই শিল্পের হালকা ও সাধারণ যন্ত্রপাতি এবং দেশজ কাঁচামাল ব্যবহৃত হয়। কুটির শিল্পের কর্মসংস্থানের সুযোগ সীমিত। উদ্দীপকে মূলধনের স্বল্পতা, ঋণের অভাব, শ্রমিকদের অশিক্ষা ও সীমাবদ্ধ বাজার উল্লেখ আছে। তাই কুটির শিল্পে উন্নয়নের জন্য মূলধনের সমস্যা, ঋণের অভাব ও বাজার সম্প্রসারণ করতে হবে। তাছাড়া আরো অন্যান্য পদক্ষেপ নিতে হবে। কুটির শিল্পে এসব সমস্যা সমাধানের সরকারি বেসরকারি বিভিন্ন পদক্ষেপ প্রয়োজন। কুটির শিল্প সমস্যা সমাধানের জন্য ক্রেতা রুচি ও পছন্দের মূল্যায়ন করে উৎপাদন বৃদ্ধি করতে হবে। এজন্য শ্রমিকদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করতে হবে। তাছাড়া টেকসই ও সস্তায় পণ্য উৎপাদনের কাঁচামালে পর্যাপ্ত যোগান নিশ্চিত করতে হবে। ক্রেতাদের দেশীয় পণ্য ব্যবহারের উদ্বুদ্ধের ব্যাপক প্রচার করতে হবে। এছাড়াও মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার করে উৎপন্ন নির্ধারণ করে বাজারে সম্প্রচার করতে হবে। আর সরকারি পৃষ্ঠপোষকতা ঋণের যোগান নিশ্চিতকরণে কুটির শিল্পের মূলধনের সমাধান নিশ্চিত করতে হবে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত কুটিরশিল্পের সমস্যা সমাধানের আধুনিকরণ, দক্ষতা বৃদ্ধি ও সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ।