শেয়ারFacebookWhatsApp

রপ্তানিমুখী শিল্প কি?

উত্তর: যেসব শিল্প প্রতিষ্ঠান রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

রপ্তানিমুখী শিল্প কি?

উদ্দীপক

জনাব V এর টি-শার্ট তৈরির কারখানায় ১৮০০ জন শ্রমিক কাজ করে। তার কারখানায় তৈরিকৃত পোশাক জাপান, সুইজারল্যান্ড, নরওয়ে ও সুইডেনসহ আরো কয়েকটি দেশের সমাদৃত। মি. V এর কারখানার সাথে সামঞ্জস্যপূর্ণ আরো ৪৪ টি কারখানা দেশে বিদ্যমান।

Jessore · 2023

উত্তর

যেসব শিল্প প্রতিষ্ঠান রপ্তানিযোগ্য দ্রব্যাদি উৎপাদন ও তা রপ্তানি করে সেগুলোকে রপ্তানিমুখী শিল্প বলে।

উত্তর

আমদানি বিকল্প শিল্প বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো বিদেশ থেকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভোগ্যদ্রব্য ও মূলধনী দ্রব্য আমদানি করে থাকে। এসব বিদেশি দ্রব্যের দাম অধিক বলে তা আমদানি করতে গিয়ে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। কিন্তু যদি এসব দেশ নিজস্ব কাঁচামাল ব্যবহার করে ঐসব দ্রব্য নিজেরাই উৎপাদন করে, তবে সেক্ষেত্রে বৈদেশিক মুদ্রার অনেক সাশ্রয় করা সম্ভব হবে।

উত্তর

উদ্দীপকে মি.'VV^{\prime} এর কারখানাটি রপ্তানিমুখী বৃহৎ শিল্পের অন্তর্গত। রপ্তানি করার উদ্দেশ্যে যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেসব শিল্পকে রপ্তানিমুখী শিল্প বলে। এ ধরনের শিল্পের উৎপাদিত পণ্য সামগ্রী বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। আর যেসব শ্রমঘন শিল্পের শ্রমিক সংখ্যা ১০০ এর অধিক তা বৃহৎ শিল্পের অন্তর্গত। উদ্দীপকে 'VV^{\prime} এর শার্ট তৈরির কারখানায় ১৮০০ জন শ্রমিক কাজ করে । সুতরাং এটি বৃহৎ শিল্পের অন্তর্গত। আবার উক্ত শিল্পের তৈরিকৃত পোশাক জাপান, নরওয়ে ইত্যাদি দেশের সমাদৃত। কারখানার সাথে সামঞ্জস্যপূর্ণ আরও ৪১টি কারখানা বিদ্যমান। অর্থাৎ কারখানাগুলোতে তৈরিকৃত পণ্য বিদেশে রপ্তানি করার উদ্দেশ্যে তৈরি করা হয় । তাই এটি একটি রপ্তানিমুখী শিল্প। সুতরাং 'VV^{\prime} এর কারখানাটি বৃহৎ শিল্পের রপ্তানিমুখী শিল্পের অন্তর্গত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। দেশের অভ্যন্তরে কোন শিল্পের উপকরণ সহজলভ্য হলে ঐ শিল্প সহজেই বিকশিত হতে পারে। এ উপকরণগুলোর মধ্যে শিল্পের কাঁচামাল, শ্রম উপকরণ, মূলধন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ। এ উপকরণগুলো সহজলভ্য হলে শিল্পের উৎপাদন খরচ হ্রাস পায়। ফলে সহজেই তা বিকশিত হতে পারে । এতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে। উদ্দীপকের শার্ট তৈরির কারখানায় তৈরিকৃত পোশাক জাপান, সুইজারল্যান্ড, নরওয়ে ও সুইডেনসহ আরও বেশ কিছু দেশে সমাদৃত। এ কারখানার সাথে সাঞ্জস্যপূর্ণ আরো ৪১ টি কারখানা দেশে বিদ্যমান। অর্থাৎ শিল্পটিতে উৎপন্ন দ্রব্যসামগ্রীর বৈশ্বিক চাহিদা রয়েছে, যা শিল্পটিকে বিকশিত করছে। বাংলাদেশ জনবহুল দেশ হাওয়ায় সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া সম্ভব। আবার এদেশে বিপুল বেকার নারী শ্রমিকদের সহজেই তৈরি পোশাক শিল্পে নিয়োগ করা যায় । এর মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বাড়বে । ফলে অধিক পরিমাণে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা সম্ভব হবে । এছাড়া সরকার পোশাক শিল্পের উন্নয়ন সহায়ক নীতি ও বিদেশীর দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করছে। ফলে ভবিষ্যতে এ শিল্পের উৎপাদন ও রপ্তানির পরিমাণ বহুগুণে বাড়বে। আবার বর্তমানে এ শিল্পের ব্যকওয়ার্ড নিংকের ইন্ডাস্ট্রি গড়ে উঠছে যা উক্ত শিল্পের বিকাশকে তরান্বিত করবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে তৈরি পোশাক একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প।
HSCEconomics 2nd PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রপ্তানিমুখী শিল্প কি? | Prosthuti