উদ্দীপকের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর। দেশটি জনবহুল হলে তার সমাধানের জন্য তোমার মতামত প্রদান কর।
উত্তর: দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র হলোঃ- অর্থাৎ দেশে প্রতি বর্গকিলোমিটারে ১০৮৪.২৩ জন বাস করে, যা নির্দেশ করে দেশটি জনবহুল দেশ। অতিরিক্ত এই জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেমনঃ বাল্যবিবাহ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, সুষ্ঠু জনসংখ্যা নীতি প্রণয়ন করতে হবে। আরওー (১) পরিবার পরিকল্পনাঃ দেশের জনগণকে সুষ্ঠু পরিবার পরিকল্পনার আওতায় আনতে হবে। (২) ধর্মীয় কুসংস্কার দূরীকরণঃ ধর্মীয় নানাবিধ কুসংস্কারের কারণে অনেক সময় দম্পতিরা অধিক সন্তান নিতে আগ্রহী থাকে। (৩) নিরীক্ষতা দূরীকরণঃ শিক্ষিত জনগণ সবসময় কোনটি ভালো, কোনটি মন্দ সে বিষয়ে অবগত থাকে। যার ফলে অধিক জনসংখ্যার ক্ষতিকর দিক থেকে তারা দূরে থাকে। (৪) নারী ক্ষমতায়নঃ আমাদের সমাজে নারীদের ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। তাদের যদি ঘরের বাইরে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে সেই সুবাদে তারা অধিক সন্তান নেওয়া হতে বিরত থাকবে। উপরের পদক্ষেপ এর পাশাপাশি আরও পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর। দেশটি জনবহুল হলে তার সমাধানের …
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর