উল্লিখিত তত্ত্বটি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে কার্যকর। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখা যায় খাদ্য উৎপাদন থেকেও জনসংখ্যার বৃদ্ধি হয় অধিক হারে। জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। ফলে বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যার বৃদ্ধি হয় অধিক হারে। উদ্দীপকে আলোচিত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বিশ্লেষণ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিল খুঁজে পাই। বাংলাদেশে জমির পরিমাণ সীমাবদ্ধ, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাই উৎপাদিত খাদ্য জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ১৯৬১ সালে জনসংখ্যা ছিল ৫.০৮ কোটি। ১৯৯১ সালে তথা ৩০ বছরে বৃদ্ধি পেয়েছে ১১.১৪ কোটি হয়। অর্থাৎ জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। যা ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে। কিন্তু ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪.৯৮ কোটি। এক্ষেত্রে ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেলেও দ্বিগুণ হয় নি। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। অর্থাৎ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা কার্যকর হলেও পুরোটা নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত তত্ত্বটি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? তোমার মতামতের পক্ষে …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর