উদ্দীপকে জনসংখ্যার সমস্যা সমাধানে তুমি আর কী কী পদক্ষেপের সুপারিশ কর।—ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনসংখ্যা সমস্যা হলো প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যা সমস্যা সমাধানে সুষ্ঠু জনসংখ্যা নীতি প্রণয়ন সহ আরও কিছু পদক্ষেপ আমি সুপারিশ করবো। কোনো দেশের জন্মহারের তুলনায় মৃত্যুহার কম হলে তা জনসংখ্যা বৃদ্ধি হিসেবে বিবেচিত। তার বর্ধিত এই জনসংখ্যা যদি ঐ দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় বেশি হয় তাহলে তা জনসংখ্যা সমান হিসেবে ধরা হবে। এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে- তা সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে হতে পারে। উদ্দীপকের উল্লিখিত দেশটিতে অধিক জনসংখ্যা বিরাজমান। যা দেশটির জন্য হুমকি স্বরূপ ও উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারী। দেশটি এই সমস্যা সমাধানের জন্য শিক্ষা বিস্তার ও পরিবার পরিকল্পনা কর্মসূচি সম্প্রসারণ সহ আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত দেশটিতে। সর্বপ্রথম জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। অধিক জনসংখ্যার কারণে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে সর্বপ্রথম তাদেরকে অবগত করতে হবে। জনসংখ্যা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বিভিন্ন দেশে রপ্তানি করতে হবে। এর ফলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জিত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে। কারিগরি ও বাস্তবমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন করতে হবে। জনগণের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হবে, তাদের স্বেচ্ছায় পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। পরিশেষে বলা যায়, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অধিক জনসংখ্যার এ অভিশাপকে আশীর্বাদে রূপান্তর করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনসংখ্যার সমস্যা সমাধানে তুমি আর কী কী পদক্ষেপের সুপারিশ ক…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর