উদ্দীপকে দেশটির প্রদত্ত জনসংখ্যা কি কাম্য জনসংখ্যা হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের X দেশটি একটি জনবহুল দেশ যা কাম্য জনসংখ্যা হতে পারেনা। তবে এই অধিক জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার মাধ্যমে কাম্য জনসংখ্যা হতে পারে। দেশে যে পরিমাণ জনসংখ্যা বিদ্যমান থাকলে ঐ দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। এই কাম্য জনসংখ্যা দেশের প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়। ফলে উৎপাদনও সর্বাধিক হয়। আর একটি দেশের উৎপাদনশীল ও দক্ষ শ্রমশক্তিকে মানবসম্পদ বলে। জনসংখ্যা দক্ষ হলে তাদের জন্য নতুন কর্মসংস্স্থানের সৃষ্টি হয় এবং উৎপাদনও বাড়ে। উদ্দীপকে দেখা যায়, X দেশের কাম্য জনসংখ্যা ৬ কোটি। কিন্তু বর্তমানে জনসংখ্যা ২৪ কোটি। যা কাম্য জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি। তাই এটিকে কাম্য জনসংখ্যার দেশ বলা বাহুল্য। তবে শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে যদি এই সংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে অর্থনীতি ঘোড়ার গতিতে উন্নয়নের পথে ধাবিত হবে। প্রশিক্ষণ প্রাপ্ত, দক্ষ শ্রমশক্তি একটি দেশের অর্থনৈতিক গতি ত্বরান্বিত করার অপরিহার্য একটি উপাদান। দেশের জনসংখ্যাকে যদি প্রশিক্ষণ দিয়ে বিদেশে রপ্তানি করা হয় তাহলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। আবার এ জনশক্তিকে কাজে লাগিয়ে দেশের কৃষিতে অগ্রগতি আনা সম্ভব। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে ও উৎপাদন বাড়বে। জনসংখ্যা কারিগরি শিক্ষা প্রদান করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়াতে হবে। এভাবে উপযুক্ত পদক্ষেপগুলো গ্রহণের ও বাস্তবায়নের মাধ্যমে X দেশের জনসংখ্যাকে কাম্য জনসংখ্যার রূপান্তর করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দেশটির প্রদত্ত জনসংখ্যা কি কাম্য জনসংখ্যা হতে পারে? তোমার …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর

উত্তর
উত্তর
উত্তর