অধিক জনসংখ্যা কী কী আর্থসামাজিক সমস্যার সৃষ্টি করে? তোমার দেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা কর।
উত্তর: অধিক জনসংখ্যা আর্থ সামাজিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে অধিক জনসংখ্যা বলে। অধিক জনসংখ্যার ফলে খাদ্য ঘাটতি দেখা দেয় ফলে মানুষ পুষ্টিহীনতায় ভোগে। কৃষি জমি ও বনভূমির ক্ষতি হয়। মানুষের বাসস্স্থানের সংকট দেখা দেয়। ফলে মানুষ বাসস্থানের জন্য পাহাড় কেটে ফলে প্রায় ভূমিকম্প সংঘটিত হয়। মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়না। আবার অতিরিক্ত জনসংখ্যার ফলে মাথাপিছু আয় কম ও জীবন যাত্রার মান নিম্ন হয়। বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ে সেই হারে খাদ্য উৎপাদন না বাড়ায়, বাংলাদেশে খাদ্যাভাব লেগেই থাকে। বাংলাদেশে কর্মসংস্থান এর তুলনায় জনসংখ্যা অনেক বেশি ফলে বেকারত্বের হারও বেশি। অতিরিক্ত জনসংখ্যা তাদের বাসস্থানের সংকট মেটানোর জন্য আবাদি জমি ও বনভূমি উজাড় করে বসতবাড়ি গড়ে তুলছে। পর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা পাওয়া দুঃসাধ্য ব্যাপার। ফলে মাথাপিছু অ্যায় কম হচ্ছে ও জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এসব অধিক জনসংখ্যার ব্যয়ভার মেটাতে সরকার বিভিন্ন দেশ ও বিদেশী সংস্থার দারস্থ হচ্ছে। আবার রাজনৈতিক অস্থিতিশীলতার জন্যও অধিক জনসংখ্যা দায়ী। পাশাপাশি এর ফলে মুদ্রাস্ফীতিও বাড়ছে। তাই পরিশেষে বলা যায়, অধিক জনসংখ্যার কারণে উপর্যুক্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অধিক জনসংখ্যা কী কী আর্থসামাজিক সমস্যার সৃষ্টি করে? তোমার দেশের প্র…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর