'জনসংখ্যা শুধু অভিশাপ নয় বরং আশীর্বাদও বটে'—উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: জনসংখ্যা শুধু অভিশাপ নয়, আশীর্বাদ ও বটে। উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলোঃ যখন দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় তখন তা জনসংখ্যা সমস্যা সৃষ্টি হয়। এর ফলে দেশের সার্বিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে। তবে সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের সহযোগী হিসেবে জনসংখ্যাকে জনসম্পদে বা মানবসম্পদে রূপান্তর করা যায়। দেশের উৎপাদনশীল ও দক্ষ জনশক্তিকে মানবসম্পদ বলে। যারা দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, জনসংখ্যাকে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে জনসম্পদে পরিণত করা যায়। আর যখন এই অধিক জনসংখ্যা দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হয় তখন দেশের অর্থনীতি উন্নয়নের পথে ধাবিত হয়। কোনো কিছু উৎপাদন করতে হলে উৎপাদনের অন্যান্য উপাদানের পাশাপাশি শ্রমশক্তিরও দরকার হয়। কিন্তু এই শ্রমশক্তি অদক্ষ হলে তা দ্বারা কোনো গঠনমূলক কাজ করানো সম্ভব হয়না। তার বই শ্রমশক্তি দক্ষ হলে তা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উন্নয়নশীল দেশগুলো মূলধনের অভাব হলেও যথেষ্ঠ শ্রমশক্তি রয়েছে। এই শ্রমশক্তি মূলধনের বিকল্প হিসেবে কাজ করে। এই শ্রমশক্তিকে দক্ষ করে বিদেশে রপ্তানি করলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। কারণ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রসারে উন্নত দেশগুলোতে শ্রম শক্তির চাহিদা অনেক। এভাবে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। এছাড়াও আরও গঠনমূলক কাজ করানোর জন্য শ্রমিক সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাহলে এই অধিক জনসংখ্যা আশীর্বাদে পরিণত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'জনসংখ্যা শুধু অভিশাপ নয় বরং আশীর্বাদও বটে'—উদ্দীপকের আলোকে ব্যাখ্য…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর