উদ্দীপকে সালমা বেগমের কর্মসংস্থানের প্রকৃতি আলোচনা কর।
উত্তর: সালমা বেগমের কর্মসংস্থানের প্রকৃতি হল আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান বলতে বুঝায় স্বাধীনভাবে একজন কর্মক্ষম কর্মে ইচ্ছুক মানুষ বেকারত্বের অভিশাপ হতে মুক্ত হওয়ার লক্ষ্যে স্ব উদ্যোগে উৎপাদন বা আয় অর্জনের নিয়োজিত থাকা। এদেশের প্রায় ২৬ লক্ষ মানুষ বেকার। দক্ষ জনশক্তির অভাব মূলধনের দুষ্প্রাপ্যতা বৈদেশিক মুদ্রার তীব্র সংকট প্রবৃত্তির কারণে দেশের প্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বাড়ানো সম্ভব হচ্ছে। উদ্দীপকের সালমা বেগম একজন আত্মপ্রত্যয়ী নারী। উৎপাদনশীল কাজ করার প্রবল আগ্রহ থেকে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের মেলায় খেলায় ব্লক ও বাটিকের প্রশিক্ষণ গ্রহণ করে। তিনি তার দীর্ঘদিনের জমানো অর্থ দিয়ে নিজ গৃহে কাপড় সেলাই ও নকশা তৈরি করেন। এখন তিনি একজন সফল ব্যবসায়ী। সুতরাং উদ্দীপকের সালমা বেগমের কর্মসংস্থানের প্রকৃতি হল আত্মকর্মসংস্থান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সালমা বেগমের কর্মসংস্থানের প্রকৃতি আলোচনা কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর