উদ্দীপকে আলোচিত কর্মসংস্থানের জন্য একজন ব্যক্তির করণীয় নির্ধারণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত কর্মসংস্থানটি হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থানের জন্য একজন ব্যক্তি করণীয় নিচে আলোচনা করা হলোঃ- আত্মকর্মসংস্থান বা স্ব-কর্মে নিয়োজিত হলে প্রথমে প্রয়োজন জ্ঞান অর্জন বা উপযুক্ত শিক্ষা গ্রহণ। মানবসম্পদের বিকাশে শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করে। নিজস্ব বুদ্ধি বিচার মূল্যায়নের প্রেক্ষিতে উদ্বোধনী ক্ষমতার প্রয়োগের মাধ্যমে উদ্যোগ গ্রহণের প্রয়োজন। তৃতীয়ত প্রয়োজন মূলধন। প্রকল্পটির বাস্তবায়নে কি পরিমান মূলধন প্রয়োজন মূলধনের উৎস কি কিভাবে ব্যবহার করলে মূলধনের দক্ষ ব্যবহার নিশ্চিত হবে তা বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন ।এক্ষেত্রে সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। উৎপাদিত পণ্যের বৈচিত্র আনায়ন করা জরুরী। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য প্রতিমুহূর্তে উদ্যোক্তাকে পণ্যের বৈচিত্রকরণে মনোযোগী হতে হবে। প্রতিযোগী উদ্যোক্তা সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত কর্মসংস্থানের জন্য একজন ব্যক্তির করণীয় নির্ধারণ কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর