জনাব আবুল বাশার মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?
উত্তর: জনাব আবুল বাশার অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হিসেবে মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করেন। মানুষের অন্তর্নিহিত বিভিন্ন গুণ বিকশিত ও উন্নত করে তাকে বিভিন্ন কাজের উপযোগী করে গড়ে তোলাই মানবসম্পদ উন্নয়ন। অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন বলতে কোনো দেশের জনশক্তিকে উপযুক্ত খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও প্রশিক্ষণ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ প্রভৃতি সুবিধা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাকে বোঝায়। উদ্দীপকে জনাব আবুল বাশার ছাত্র-ছাত্রীদের মানবসম্পদের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেন- বাংলাদেশের বেশির ভাগ লোকই অশিক্ষিত ও নিরক্ষর। তবে এসব লোককে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে। সকলের জন্য শিক্ষা নিশ্চিত করা, প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তাদের অর্থ উপার্জনরে পথ সুগম হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে তারা উৎপাদনশীল কাজে যুক্ত হবে। ফলে একদিকে যেমন তাদের জীবনযাত্রার মান বাড়বে অন্যদিকে দেশের অর্থনীতির উন্নয়ন ঘটবে। দেশের কর্মক্ষম গোষ্ঠী ও যুবকদের কারিগরি ও বাস্তবমুখী শিক্ষাদানের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করা যায়। ফলে তাদের উৎপাদনশীলতা বাড়বে। যা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক। আবার উন্নত দেশের শ্রমের চাহিদা থাকায় এসব শ্রমশক্তি বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায়। সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব আবুল বাশার মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর