উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নের উপায় চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নের উপায় চিহ্নিত করে ব্যাখ্যা করা হলোঃ- শিক্ষা ও প্রশিক্ষণঃ মানবসম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ মূল্যবোধ সৃষ্টি, শ্রমিক ও উদ্যোক্তা সৃষ্টি ,গবেষণা ও উন্নয়ন জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কাজের গুণগত মান উন্নত করে। আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করে শিক্ষার দ্বার সকলের জন্য উন্মুক্ত করতে হবে। জনসাস্থ্যের উন্নয়নঃ অসুস্থ ও দুর্বল জনগণ দ্বারা দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সুষম খাদ্য উপযুক্ত বাসস্থান প্রভৃতি স্বাস্থ্য রক্ষার মৌল উপাদান, যার কোনোটিই আমাদের দেশে সহজলভ্য নয়। ফলে দেশের অধিকাংশ মানুষ ভগ্ন স্বাস্থ্য দুর্বল ও কর্ম বিমুখ। এই অবস্থার উন্নতি করতে হলে দেশের চিকিৎসা ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। খাদ্য ও পুষ্টিহীনতা দূরীকরণঃ বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রয়োজনীয় খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগছে। দেশের জনশক্তি জনসম্পদের রূপান্তরিত করতে হলে খাদ্য ও পুষ্টি সমস্যার সমাধান করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মানবসম্পদ উন্নয়নের উপায় চিহ্নিত কর।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর