“মানব সম্পদ উন্নয়ন হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি”—উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: মানবসম্পদ উন্নয়ন হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি- উক্তিটি যথার্থ নিম্নে এ বিষয়ে যৌক্তিকতা তুলে ধরা হলো- ১. দক্ষ জনবল দ্বারা দেশের জনসংখ্যার বিরাট এক অংশ দারিদ্র্যতার হাত থেকে মুক্তি পাবে। ২. দক্ষ মানবসম্পদ দ্বারা দেশের সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ৩. মানব সম্পদের মাধ্যমে দেশের প্রযুক্তির সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। ৪. মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি পাবে, ফলে রপ্তানি বৃদ্ধি পাবে এবং বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। ৫. দক্ষ জনবল তৈরি করে তাদের বিদেশের শ্রমবাজারে পাঠিয়ে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। ৬. মানব সম্পদ উন্নয়নের কারণে মানুষের উপার্জন বাড়ে, ফলে সঞ্চয় ও বিনিয়োগ উভয়ই বাড়ে। উপরের আলোচনা হতে বলা যায় দক্ষ মানব সম্পদ দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“মানব সম্পদ উন্নয়ন হলো দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি”—উক…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর