উদ্দীপকে সালাম সাহেবের পরিবারের অধিক জনসংখ্যা কেন তাঁর কষ্টের কারণ হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালাম সাহেবের পরিবারের অধিক জনসংখ্যার ব্যয়ভার নির্বাহ করা তার কষ্টের কারণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। সাধারণত পরিবারের কর্তাব্যক্তিই অন্যান্যদের ব্যয়ভার নির্বাহ করে। পরিবারের সদস্য বেশি হলে ব্যয়ভার নির্বাহ করা কঠিন হয়। উদ্দীপকে সালাম সাহেবের স্বল্প বেতনে পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। তার পরিবারের সদস্য সংখ্যা ১০ জন। তার স্বল্প আয়ে এতবড় পরিবারের ব্যয়ভার তার জন্য কষ্টকর। তিনি পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষিত করতে পারেননি কারণ পরিবারের সদস্যদের মৌলিক অধিকার নিশ্চিত করতে তার কষ্ট হয়ে যায়। এ কারণে আয় বাড়াতে অধিক পরিশ্রম করা লাগে আবার আয়ের স্বল্পতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা, বস্ত্র ইত্যাদির অভাব দেখা দেয়। ফলে স্বাস্থ্য ঝুঁকিসহ নানান সমস্যায় ভোগে। আয়ের স্বল্পতার কারণে এসব সমস্যার ব্যয়ভার বহন করা কষ্ট সাধ্য। সুতরাং বলা যায়, সালাম সাহেবের পরিবারের সদস্য বেশি হওয়ায় উপরোক্ত সমস্যা দেখা দেয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সালাম সাহেবের পরিবারের অধিক জনসংখ্যা কেন তাঁর কষ্টের কারণ …
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর