কীভাবে সালাম সাহেব তাঁর পরিবারে সচ্ছলতা আনতে পারতেন? উদ্দীপকের আলোকে উত্তর দাও।
উত্তর: সালাম সাহেব কম সন্তান গ্রহণের মাধ্যমে পরিবারের স্বচ্ছলতা আনতে পারতেন। সাধারণত বেশি সদস্যের পরিবারের তুলনায় কম সদস্যের পরিবারের ব্যয়ভার পোষণ করা সহজ হয়। পরিবারের সদস্য কম হলে সবার মৌলিক চাহিদা মেটানো সহজ হয়। ফলে পরিবারের সদস্যদের পুষ্টি, স্বাস্থ্য, সেবা ও শিক্ষার মান বাড়ানো যায়। সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সাবলম্বী হওয়া যায়। উদ্দীপকে সালাম স্বল্প বেতনের একজন সরকারী কর্মচারী। তার পরিবারের সদস্য সংখ্যা ১০ জন। তিনি তার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেননি। বুড়ো বয়সে বুঝতে পারেন পরিবারের সদস্য কম হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন। যদি সালাম সাহেবের পরিবারে সদস্য সংখ্যা কম হতো তাহলে তিনি সহজেই ব্যয়ভার পোষণ করছে পারতেন। আবার পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন। এভাবে তার পরিবার স্বচ্ছল হতে পারতো। যদি তার অধিক জনসংখ্যার কুফল ও প্রভাব সম্পর্কে পূর্বজ্ঞান থাকতো তাহলে তিনি স্বল্প সন্তান নিয়ে পরিবারের স্বচ্ছলতা আনতে পারতেন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কীভাবে সালাম সাহেব তাঁর পরিবারে সচ্ছলতা আনতে পারতেন? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর