বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি কতটুকু কার্যকর? মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উল্লেখিত তত্ত্ব অর্থাৎ ম্যালথাসের তত্ত্ব অনেকাংশেই কার্যকর। ১. জনসংখ্যা ও খাদ্য উৎপাদন: বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% ও খাদ্য উৎপাদনের হার (০.৬৫%) যা ম্যালথাসের জ্যামিতিক ও গাণিতিক হারের সাথে সঙ্গতি পূর্ণ। ২. খাদ্য ঘাটতি: অধিক জসংখ্যার খাদ্য উৎপাদন করতে পারায় প্রতিবছর দেশকে বিশাল পরিমাণ খাদ্য আমদানি করতে হবে ৩. মাথাপিছু জমি: বাংলাদেশের প্রেক্ষাপটে মাথাপিছু জমি দরকার ১.২-১.৮ একর কিন্তু রয়েছে ২.৫ একর । ৪. প্রাকৃতিক দুর্যোগ: বন্যা সাইক্লোন ঘূর্ণিঝড় ইত্যাদি আমাদের নিত্য সঙ্গী যা উৎপাদন ক্ষমতা অনেক কমিয়ে দেয়। ৫. বেকারত্ব: অধিক জনসংখ্যার কারণে সবার জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব হচ্ছে না যা বেকারত্বের হার বৃদ্ধি করছে। ৬. জীবনযাত্রার মান: অধিক জনসংখ্যার কারণে দেশের মানুষের মাথাপিছু আয় নিম্ন থেকে নিম্নতর হচ্ছে যা তাদের জীবনযাত্রার মান কমিয়ে দিয়েছে। উপরের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ম্যালথাসের তত্ত্ব কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি কতটুক…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর