উদ্দীপকের আলোকে মিনার জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো।
উত্তর: কোনো দেশ বা অঞ্চলের মোট আয়তন ও জনসংখ্যার পরিমাপ থেকে সেখানকার জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। জনসংখ্যার ঘনত্ব বলতে কোনো দেশ বা অঞ্চলের প্রতি বর্গ মাইল বা কিলোমিটারে কতজন লোক বাস করে তাকে বোঝায়। অর্থাৎ দেশের মোট জনসংখ্যাকে ঐ দেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সূত্রের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়। জনসংখ্যার ঘনত্ব- DP = [গণিত] এখানে, DP = Density of Population বা জনসংখ্যার ঘনত্ব, TP= Total Population বা মোট জনসংখ্যা, TA = Total Area বা মোট আয়তন. উদ্দীপকের মিনা বাংলাদেশের একটি জেলায় বাস করে। এ জেলার আয়তন ২,০০০ বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা ৮০,৪০,০০০ জন। অতএব, মিনার জেলায় জনসংখ্যার ঘনত্ব- DP= [গণিত] = [গণিত] অর্থাৎ মিনার জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৪,০২০ জন।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মিনার জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর