অধিক জনসংখ্যা কী কী সমস্যা সৃষ্টি করতে পারে বলে তুমি মনে করো?
উত্তর: অধিক জনসংখ্যা আর্থ-সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবসহ বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করে। একটি দেশের আয়তন ও বিদ্যমান সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হওয়াই জনাধিক্য বা অধিক জনসংখ্যা। দেশের জনসংখ্যা অধিক হলে, জনসংখ্যা ও দেশে খাদ্যের পরিমাণ, আবাসন ব্যবস্থা ও অন্যান্য সুবিধার মধ্যে ভারসাম্য নষ্ট হয়। ফলে সভাবতই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে। উদ্দীপকে মিনার জেলায় জনাধিক্যের কারণে যানজট সমস্যা প্রকট। শহরে বসবাসকারী বেশির ভাগ মানুষেরই নিজস্ব কোনো ঘর-বাড়ি নেই। বিপুল সংখ্যক 'ছিন্নমূল মানুষ রাস্তা, রেললাইন, ড্রেন ইত্যাদির আশপাশে যত্রতত্র কুঁড়েঘর তুলে অত্যন্ত অস্বাস্থ্যকর, ঘিঞ্জি ও জনাকীর্ণ পরিবেশে বসবাস করে। বস্তি এলাকায় বিপুল সংখ্যক লোক গাদাগাদি করে বাস করে, যেখানে নেই কোনো স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্ন রাস্তাঘাট। চুরি, ছিনতাইসহ নানা আইনবিরোধী কাজ ব্যাপক। অধিক জনসংখ্যা দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। দেশে খাদ্য ঘাটতি সৃষ্টি করে। আবার, বাসস্থানের সংকুলান করতে কৃষি জমি হ্রাস পায় ও বন উজাড় হয়। তাছাড়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সমস্যা দেখা দেয়। বর্ধিত জনসংখ্যা মারামারি, খুন, ছিনতাইসহ নানাবিধ কার্যকলাপের মাধ্যমে সামাজিক পরিবেশ নষ্ট করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
অধিক জনসংখ্যা কী কী সমস্যা সৃষ্টি করতে পারে বলে তুমি মনে করো?
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর