উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণসমূহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণগুলো হলো শিক্ষার অভাব, বাল্য ও বহুবিবাহ, দারিদ্র্য ও জীবনযাত্রার নিম্নমান। কোনো দেশের জনসংখ্যা প্রতিবছর শতকরা কতজন বৃদ্ধি পায় তার পরিমাপই হলো জনসংখ্যা বৃদ্ধির হার। স্বাভাবিকভাবে মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি হলে জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক হয়। বিভিন্ন কারণে এই জন্মহার বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকে গোলাপ গ্রামের বাড়ি বেড়াতে যায়। সে দেখে গ্রামের অধিকাংশ মানুষ গরিব ও কৃষক। সে গ্রামে অনেক ছোট ছোট শিশু দেখতে পায়। প্রায় প্রতিটি পরিবারের মায়ের কোলে একজন করে শিশু দেখা যায়। এছাড়া অনেকের একাধিক স্ত্রী রয়েছে। এর কারণ হলো তারা অধিকাংশই অশিক্ষিত। জনসংখ্যার বৃদ্ধির কুফল সম্পর্কে তারা সচেতন নয়। তারা অল্প বয়সে বিবাহ করে এবং অনেকেই একাধিক বিবাহ করে। আবার গ্রামের অধিকাংশই মানুষ দারিদ্র্য। দারিদ্র্য ও সন্তান জন্মদান একই সূত্রে গাঁথা। দারিদ্র্য জনগোষ্ঠী প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার খায় বলে তাদের প্রজনন ক্ষমতা বেশি হয়। এছাড়া অধিকাংশ লোক বৃদ্ধ বয়সে নিরাপত্তা লাভের আশায় অধিক সন্তানের জন্মদানে আগ্রহী হয়। এভাবে জনসংখ্যা বৃদ্ধির হারও অধিক হয়। তাই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উদ্দীপকে শিক্ষার অভাব, বাল্যবিবাহ ও বহুবিবাহ, দারিদ্র্য ও জীবযাত্রার নিম্নমান ইত্যাদি উল্লেখ করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণসমূহ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর