"জনসংখ্যা বৃদ্ধির অধিক হার অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়"- উদ্দীপকে আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কোনো দেশের জনসংখ্যা বেশি হলে দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভাব পরিলক্ষিত হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি পায় না। ফলে বেকার সমস্যা ক্রমাগত প্রকট আকার ধারণ করে। উদ্দীপকের গ্রামে জন্মহার অনেক বেশি। আবার অতি জনসংখ্যার কারণে সবসময় ঝগড়া, কলহ লেগে থাকে। কৃষিভিত্তিক সমাজ হওয়ায় দরিদ্রের হারও অনেক বেশি। আবার মহিলাদের কর্মসংস্থান না থাকায় তারাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে না। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধি না পেলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। জনসংখ্যা বৃদ্ধির ফলে জমি ক্রমশ উপবিভাগ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের সমস্যা সৃষ্টি হয়। আর বাসস্থান নির্মাণের জন্য আবাধযোগ্য ভূমি কমে যায়। এছাড়া চরম দারিদ্র্যের কারণে অনেকের পক্ষে বাসস্থান নির্মাণ করা সম্ভব হয় না। আবার দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের চাহিদা মেটাতে অধিক পণ্য আমদানি করতে হয়। ফলে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিকূলতা ক্রমশ বৃদ্ধি পায়। তাই বলা যায় যে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অধিক হার অর্থনৈতিক উন্নয়নে অন্তরায় হিসেবে কাজ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
"জনসংখ্যা বৃদ্ধির অধিক হার অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়"- উদ্দীপকে আল…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর