বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কী কী সমস্যা সৃষ্টি করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে, বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির ফলে খাদ্য ঘাটতি, বেকারত্বসহ ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। জনসংখ্যা বৃদ্ধি বলতে একটি দেশের বর্তমান জনসংখ্যার সাথে অতিরিক্ত জনসংখ্যা যুক্ত হওয়াকে বোঝায়। বাংলাদেশ জনাধিক্যের চাপে জর্জরিত। এ দেশের আয়তন মাত্র ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। কিন্তু লোকসংখ্যা প্রায় ১৬.৮২ কোটি। সম্পদের অপ্রতুলতার কারণে এ বিপুল জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক উপাদানগুলো থেকে বঞ্চিত হচ্ছে। উদ্দীপকে বাংলাদেশ বিদ্যমান সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি থাকায় প্রতি বছর গড়ে ৩০-৩৫ লক্ষ টন খাদ্য ঘাটতি পড়ে। কারণ বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২% কিন্তু খাদ্য উৎপাদন বিশেষত শস্য উৎপাদনে প্রবৃদ্ধির হার ০.১৫%। ফলে খাদ্য আমদানি করতে হয়। আবার জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। কারণ দেশে জনসংখ্যা বৃদ্ধি যে দ্রুতগতিতে বাড়ছে সে তুলনায় কর্মসংস্থান বাড়ছে না। ফলে দেশে বেকারত্ব, অর্ধবেকারত্ব ও ছদ্মবেশী বেকারত্ব দিন বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, বাড়তি জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে বন, জঙ্গল উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে। ফলে পরিবেশ হুমকীর সম্মুখীন হচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন দেখা যাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি কী কী সমস্যা সৃষ্টি করে? উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর