পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে কীভাবে সামঞ্জস্য বিধান করবে বলে তুমি মনে করো?
উত্তর: পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে জনসংখ্যা হ্রাসের মাধ্যমে জনসংখ্যা ও সম্পদের মধ্যে সামঞ্জস্য বিধান করা যায়। পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে উচ্চ জন্মহার কমিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। এভাবে সীমিত সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্য বিধান করে জনসংখ্যার ঘনত্ব হ্রাস করা যায় এবং সামাজিক সুযোগ-সুবিধা জনগণের নিকট সহজলভ্য করা যায়। উদ্দীপকে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে খাদ্য ঘাটতি, বেকারত্ব, ঘনঘন প্রাকৃতিক দুর্যোগসহ নানা সমস্যা দেখা যাচ্ছে। এক্ষেত্রে যদি সবাই পরিকল্পিত উপায়ে পরিবার গঠনে উদ্বুদ্ধ হয় তাহলে দেশের জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাবে। এতে সীমিত সম্পদের সাথে জনসংখ্যার সামঞ্জস্য বিধান নিশ্চিত হবে। ফলে একটি সুখী, সমৃদ্ধশীল ও কাম্য আকারের পরিবার গঠনের মাধ্যমে পরিবারের সদস্যদের উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করা যাবে। বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। এদেশে সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি থাকায় জীবনযাত্রার মান নিম্নমানের। এ অবস্থায় পরিকল্পিত পরিবার গঠন করলে কৃষি জমির ওপর চাপ কমবে এবং শ্রম সরবরাহ কমে বেকারত্ব হ্রাস পাবে। ফলে নাগরিক সুযোগ- সুবিধা বৃদ্ধি যেমন, শিক্ষা, স্বাস্থ্য বাসস্থান ইত্যাদির যোগান বাড়বে। জনসংখ্যার অতিরিক্ত চাপ উন্নয়নের সুফল ভোগে বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে পরিবার ছোট হলে সবাই উন্নয়নের সুফল ভোগ করতে পারবে, ভোগব্যয় হ্রাস পেয়ে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধির দ্বারা আর্থ-সামাজিক উন্নয়ন হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
পরিবার পরিকল্পনা পদ্ধতি জনসংখ্যা ও সম্পদের মধ্যে কীভাবে সামঞ্জস্য ব…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর