উদ্দীপকের আলোকে জুলেখার পরিবারের প্রধান সমস্যাটা কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জুলেখার পরিবারের প্রধান সমস্যা হচ্ছে অধিক জনসংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি, বলতে একটি দেশের বর্তমান জনগোষ্ঠীর সাথে অতিরিক্ত জনসংখ্যা যুক্ত হওয়াকে বোঝায়। বর্তমান বিশ্বে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। বিপুল সংখ্যক ছিন্নমূল মানুষকে রাস্তা, রেললাইন, ড্রেন ইত্যাদির আশপাশে অত্যন্ত অস্বাস্থ্যকর ও জনাকীর্ণ পরিবেশে বসবাস করতে হয়। বিভিন্ন ধরনের প্রাণঘাতী রোগবালাই সেখানে নিত্যসহচর। উদ্দীপকে জুলেখা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ফলে তার ৫টি সন্তানই রোগাটে। ২/১ জন বাদে বাকি সব সন্তানই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। জুলেখার পরিবারের আয়ের তুলনায় জনসংখ্যা অধিক। এ কারণে সর্বত্র পরিবেশ দূষিত হচ্ছে। ঠিক মতো সন্তানদের খাদ্য, বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা করতে পারছে না। ফলে পুষ্টিকর ও সুষম খাদ্যের অভাবে এসব শিশু পুষ্টিহীনতায় ভুগছে। তার এই পরিস্থিতি জনসংখ্যা বৃদ্ধির প্রভাবকেই নির্দেশ করে। তাই বলা যায়, জুলেখার পরিবারের অধিক জনসংখ্যাই প্রধান সমস্যা।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জুলেখার পরিবারের প্রধান সমস্যাটা কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর