উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ তত্ত্বটি হলো থমাস রবার্ট ম্যালথাস এর জনসংখ্যা তত্ত্ব। ১৭৯৮ সালে 'An Essay on The Principle of Population [গণিত] গ্রন্থে এই জনসংখ্যা তত্ত্বটি প্রকাশিত হয়। এ তত্ত্বের মূলভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। তাই জনসংখ্যা খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা প্রতিনিয়তই লক্ষ করা যায়। এ 1 অবস্থায় প্রাকৃতিক নিরোধ কার্যকরী হয়। ফলে অতিরিক্ত জনসংখ্যা। নিশ্চিহ্ন হয়ে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনে ভারসাম্য প্রতিষ্ঠা হয়। এভাবে ( জনাধিক্য ও প্রাকৃতিক প্রতিরোধ চক্রাকারে আবর্তিত হতে থাকে। উদ্দীপকে প্রদত্ত চিত্র হতে পাওয়া যায়, প্রথম অবস্থায় জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্য অবস্থা বিরাজ করে। জনসংখ্যা খাদ্য উৎপাদনের তুলনায় অধিক হারে বাড়ায়, খাদ্য ও জনসংখ্যার মধ্যে। ভারসাম্য বিনষ্ট হতে থাকে। এভাবে চলতে থাকলে জনাধিক্য দেখা দেয়। এ অবস্থায় প্রাকৃতিক নিরোধ কার্যকরী হয়। ফলে আবার ভারসাম্য প্রতিষ্ঠা হয়। এই তথ্যটিকে একটি চক্রের মাধ্যমে প্রকাশ করা যায়। যা ম্যালথাসী চক্র নামে পরিচিত। আর এই চক্র জনসংখ্যা তত্ত্বকে তুলে ধরে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চিত্রটি কোন তত্ত্বের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর