উদ্দীপকের সাথে জনসংখ্যার কোন তত্ত্বটি সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ তত্ত্বটি হলো থমাস রবার্ট ম্যালথাস এর জনসংখ্যা তত্ত্ব। ১৭৯৮ সালে 'An Essay on The Principle of Population [গণিত] গ্রন্থে এই জনসংখ্যা তত্ত্বটি প্রকাশিত হয়। এ তত্ত্বের মূলভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পাওয়ার অর্থ হলো জনসংখ্যা বাড়ে ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪ ldots ইত্যাদি হারে এবং খাদ্য বাড়ে ১, ২, ৩, ৪, ৫,... ইত্যাদি হারে। তিনি মনে করেন, আর্থিক সামর্থ্যের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না। উদ্দীপকে প্রদত্ত তালিকা হতে আমরা যে তথ্য দেখতে পাই, তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ জনসংখ্যার জ্যামিতিক হার ও খাদ্য উৎপাদনের গাণিতিক হারকে নির্দেশ করে। ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় খাদ্য উৎপাদন জ্যামিতিক হারে বাড়ানো সম্ভব হয় না। ফলে জনসংখ্যা যে হারে বাড়ে খাদ্য উৎপাদন সে হারে বাড়তে পারে না। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে প্রত্যেক দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। কিন্তু জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হওয়ায় খাদ্য উৎপাদন দ্রুত বাড়ে না। এর ফলে এক সময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায় ও জনাধিক্য দেখা দেয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে জনসংখ্যার কোন তত্ত্বটি সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর